ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  হামের প্রকোপ থামছেই না, নতুন করে ৬ শিশুর মৃত্যু

চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৮৬ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও উপসর্গসহ মৃতের সংখ্যা ৮৮৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৯ জনে।

এ ছাড়া একই সময়ে আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে হামের উপসর্গসহ সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতেই সর্বশেষ এই সংখ্যা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮৫

আপডেট সময় ০৯:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  মিয়ানমারের ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৩ হাজার ৬০০, ধ্বংসস্তূপের নিচে এখনও মিলছে মরদেহ