আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি ওয়াংচুকের
- আপডেট সময় ১১:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 23
ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় আটক রাজনৈতিক নেতা ও অধিকারকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আমরণ অনশন অথবা দীর্ঘ পদযাত্রা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক বার্তায় তিনি রোববারের (১১ অক্টোবর) মধ্যে তাঁদের মুক্তি দেওয়ার দাবি জানান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় পুলিশ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করে। তাঁদের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন ও মানিক সরকার রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বামপন্থি নেতা, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং কয়েকজন সমাজকর্মীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে বর্তমানে যেন এক অঘোষিত জরুরি অবস্থা চলছে। হিমালয় অঞ্চলে শীতকালীন জরুরি গবেষণার কাজে ব্যস্ত থাকায় তিনি নিজে বিক্ষোভে অংশ নিতে পারেননি বলে জানান। তবে আন্দোলনের নেতাদের একযোগে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রোববারের মধ্যে তাঁদের মুক্তি দাবি করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস



















