ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

খামেনিকে হত্যা ভুল সিদ্ধান্ত ছিল: ইয়ার গোলান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 58

ছবি সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান। তাঁর দাবি, খামেনিকে হত্যার সিদ্ধান্ত ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি; বরং তাঁর ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলের রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে গোলান এ মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন গোলান। তিনি বলেন, ইরানের সরকারকে উৎখাত করার অবাস্তব লক্ষ্য অনুসরণ করছেন নেতানিয়াহু, যা বাস্তবে অর্জিত হয়নি।

আরও পড়ুন  উত্তেজনার ইঙ্গিত,ভারতের কাছে ৩ ট্যাংকার ফেরত চাইল ইরান

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে।

পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

খামেনিকে হত্যা ভুল সিদ্ধান্ত ছিল: ইয়ার গোলান

আপডেট সময় ০৯:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান। তাঁর দাবি, খামেনিকে হত্যার সিদ্ধান্ত ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি; বরং তাঁর ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলের রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে গোলান এ মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন গোলান। তিনি বলেন, ইরানের সরকারকে উৎখাত করার অবাস্তব লক্ষ্য অনুসরণ করছেন নেতানিয়াহু, যা বাস্তবে অর্জিত হয়নি।

আরও পড়ুন  বাবা-মা হারানো শিশুদের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল, সম্পূর্ণ একা ২ হাজার