ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিনিয়োগের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

দেশে বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বিনিয়োগ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন  জলাবদ্ধতা দূর ও পানি সংরক্ষণে সরকার বদ্ধপরিকর: সিলেটে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এলিফ্যান্ট রোডে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে, তা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ তৈরি করতে পারে।

হালাল পণ্যের রপ্তানি বাড়াতেও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, হালাল পণ্যের রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি জরুরি। উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগের পথে থাকা জ্বালানি সমস্যারও সমাধান করতে হবে।

হালাল পণ্যের সার্টিফিকেশন প্রক্রিয়া সহজ করার বিষয়েও কথা বলেন তিনি। বর্তমানে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন—দুটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রয়োজন হয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রক্রিয়াটি সহজ করতে একটি প্রতিষ্ঠান থেকেই হালাল সার্টিফিকেট দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

আপডেট সময় ০৪:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দেশে বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বিনিয়োগ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন  বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান