ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 563

ছবি সংগৃহীত

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং তাদের আস্তানা ভেঙে দেওয়া হয়।

সূত্র জানায়, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীন ২৩ বীর পরিচালিত এবং র‌্যাবের সহযোগিতায় গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  ঢাকায় কিশোর গ্যাংয়ের গডফাদার শীর্ষ সন্ত্রাসী ‘এক্সেল বাবু’সহ চারজন গ্রেপ্তার

রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের কাছে নিয়মিত অস্ত্র সরবরাহ করতেন।

এরপর কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার পলাশী গলিতে অপর এক অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেন (২৮)-কে আটক করা হয়। অভিযানের সময় টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রিভলভার, ৮ রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন, ল্যাপটপসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) এবং মো. রাফিউল আলম শফি (২০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামের এক সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ‘আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক

আপডেট সময় ০২:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং তাদের আস্তানা ভেঙে দেওয়া হয়।

সূত্র জানায়, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীন ২৩ বীর পরিচালিত এবং র‌্যাবের সহযোগিতায় গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার: দুই দিন পর মামলা দায়ের, গ্রেপ্তার ২ জন