ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মাকে নিয়ে ভোটকেন্দ্রে এসে আখতার বললেন, ‘শাপলা কলি বিজয়ী হবে’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1104

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের প্রার্থী আখতার হোসেন জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে আখতার হোসেন তাঁর মা রোকেয়া বেগমকে নিয়ে রংপুরের কাউনিয়ার ভায়েরহাট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আখতার হোসেন বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের শহীদ ও যাঁরা গাজী আছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই নতুন বাংলাদেশে আজ ভোট দেওয়ার মতো একটি সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে।’

আরও পড়ুন  সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা এনসিপির

আখতার অভিযোগ করে বলেন, ‘গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। মারামারির মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় অনেককে হেনস্তা করা হয়েছে। মারধর করা হয়েছে। শাপলা কলির সমর্থক, দাঁড়িপাল্লার সমর্থক যাঁরা আছেন, ১১ দলের সমর্থকদের ওপর হুমকি-ধমকি, মারামারি ও রক্তপাত ঘটানো হয়েছে। এই বিষয়গুলো আমাদের নানাভাবে শঙ্কিত করে তুলছে।’

ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আক্তার হোসেন বলেন, ‘আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমাদের নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়, প্রশাসন এখন পর্যন্ত খুবই দুর্বলভাবে তাঁদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। এই দুর্বলতা নিয়ে সারা দিন যদি চলতে থাকে, সে ক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে। সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সঙ্গে এবং সব প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করে যাতে তারা একটি সুষ্ঠু ভোট আয়োজন করতে পারে, সে জন্য আমরা তাঁদের প্রতি আহ্বান জানাই।’

নিজের জয়ের বিষয়ে আখতার হোসেন বলেন, রংপুর-৪ আসনের যাঁরা ভোটার আছেন, তাঁরা শাপলা কলি মার্কায় ভোট দেবেন। দিন শেষে শাপলা কলি সব প্রতিকূলতা অতিক্রম করে বিজয়ী হবে—এই প্রত্যাশা করছেন তাঁরা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৫ লাখ ৯ হাজার ৯০৬ ভোটারের বিপরীতে এ আসনে প্রার্থী ৯ জন। আখতার হোসেন ছাড়াও আসনটিতে প্রার্থী হয়েছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, বাসদের (মার্ক্সবাদী) প্রগতি বর্মণ, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় এবং স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদীন ও শাহ্ আলম বাসার।

নিউজটি শেয়ার করুন

মাকে নিয়ে ভোটকেন্দ্রে এসে আখতার বললেন, ‘শাপলা কলি বিজয়ী হবে’

আপডেট সময় ১২:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের প্রার্থী আখতার হোসেন জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে আখতার হোসেন তাঁর মা রোকেয়া বেগমকে নিয়ে রংপুরের কাউনিয়ার ভায়েরহাট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আখতার হোসেন বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের শহীদ ও যাঁরা গাজী আছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই নতুন বাংলাদেশে আজ ভোট দেওয়ার মতো একটি সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে।’

আরও পড়ুন  মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি