ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের “নয়া মানুষ”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 509

ছবি: সংগৃহীত

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের “নয়া মানুষ”

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নয়া মানুষ’ বাংলাদেশের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে চলচ্চিত্র বাংলাদেশের ‘নয়া মানুষ’।

আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস বেদনার বালুচরে অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। নির্মাণে রয়েছেন সোহেল রানা বয়াতি। অভিনয়ে আছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।
বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ প্রসঙ্গে নাট্যকার, নাট্য নির্দেশক ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, ‘নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত। এই ছবির চিত্রনাট্য তৈরি করতে গিয়ে সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মূলত ছবিটি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থানের কথাই তুলে ধরে। আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের মাধ্যমে আমাদের সামাজিক জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি স্পষ্ট ধারণা দর্শকদের সামনে আসবে। আমি চাই, বিশ্বের সব ভাষাভাষী মানুষ এই ছবিটি দেখুক।’

আরও পড়ুন  জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান, ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে রেইনবো ফিল্ম সোসাইটি। দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব চলচ্চিত্রের মূলধারায় পরিচয় করিয়ে দেওয়া এবং সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রসারই এ উৎসবের লক্ষ্য। উৎসবটির ২৪তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি। বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে ‘নয়া মানুষ’।

অন্যদিকে আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) করাচি ও সিন্ধ সরকারের সহযোগিতায় ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৩৮ দিনব্যাপী ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্বের শতাধিক দেশের শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করবেন। উৎসবের অংশ হিসেবে প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি চলচ্চিত্র প্রদর্শনী পর্ব থাকবে। এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’। প্রতিটি অঞ্চল ও মহাদেশের জন্য আলাদা প্রদর্শনী পর্ব রাখা হয়েছে। উৎসবে কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানের বিশেষ পরিবেশনাও থাকবে। তিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবেশনার মধ্য দিয়ে ৭ ডিসেম্বর ওয়াইএমসিএ লনে উৎসবের সমাপ্তি হবে।

বাংলাদেশ ও পাকিস্তানের দুটি আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ায় নির্মাণ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘আমরা একটি সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে তুলে ধরতে চেয়েছি। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা ভবিষ্যৎ কাজের জন্য আমাকে আরও উৎসাহিত করছে।’

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেন কমল চন্দ্র দাস। এতে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সঙ্গীত পরিচালনায় ছিলেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

নিউজটি শেয়ার করুন

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের “নয়া মানুষ”

আপডেট সময় ০৫:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের “নয়া মানুষ”

ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নয়া মানুষ’ বাংলাদেশের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে চলচ্চিত্র বাংলাদেশের ‘নয়া মানুষ’।

আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস বেদনার বালুচরে অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। নির্মাণে রয়েছেন সোহেল রানা বয়াতি। অভিনয়ে আছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।
বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ প্রসঙ্গে নাট্যকার, নাট্য নির্দেশক ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, ‘নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত। এই ছবির চিত্রনাট্য তৈরি করতে গিয়ে সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মূলত ছবিটি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থানের কথাই তুলে ধরে। আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের মাধ্যমে আমাদের সামাজিক জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি স্পষ্ট ধারণা দর্শকদের সামনে আসবে। আমি চাই, বিশ্বের সব ভাষাভাষী মানুষ এই ছবিটি দেখুক।’

আরও পড়ুন  নতুন উৎসবের সূচনা হলো আজ: প্রধান উপদেষ্টা