ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 399

ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কুতুবপুর এলাকায় এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচরের কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮), যিনি মামুন বিশ্বাসের স্ত্রী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

আরও পড়ুন  পাকিস্তানের বেলুচিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, ৩৩ সন্ত্রাসীসহ সর্বমোট নিহত ৫৮

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল। শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি এক কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম।

দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস ও বাসের আরও ১০ যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, “ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার শিকার সব যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।”

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০

আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কুতুবপুর এলাকায় এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচরের কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮), যিনি মামুন বিশ্বাসের স্ত্রী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত