ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: ‘প্রস্তুতি ভালো হয়নি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 383

ছবি: সংগৃহীত

বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হয়ে গেছে। ৭ তারিখের ফাইনালের পর ২০ তারিখে প্রথম ম্যাচ। যেখানে অন্য দেশগুলো ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করেছে, সেখানে বাংলাদেশের ভরসা ছিল ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

এ কারণে টাইগাররা খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি। তবে, এই প্রস্তুতির ফলাফল তেমন ভালো হয়নি, তা এখন স্পষ্ট। আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে নামার আগে দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুন  ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

তিনি বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভালো হয়নি। এটা একটি বড় ফ্যাক্টর ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে আসলে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে। টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেলার জন্য প্রস্তুতি নিতে হয়।”

সালাহউদ্দিন আরও বলেন, “এটা কোন অজুহাত নয়, তবে দ্রুতই মানিয়ে নিতে হবে। সংস্করণ পরিবর্তনে মানসিক দিকগুলো দ্রুত আয়ত্ত করতে হবে, তবেই আমরা ভালো করতে পারব।”

তিনি প্রস্তুতির পার্থক্য তুলে ধরে বলেন, “যদি দেখেন, অন্যান্য দলগুলো যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে। তারা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। ভারত ও ইংল্যান্ডও ৫০ ওভারের প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমরা সেটি করতে পারিনি।”

এছাড়া, বোর্ডের পরিকল্পনার বিষয়টিও উল্লেখ করেন তিনি: “আমরা বিপিএল খেলার পর দুই দিন পর ফ্লাই করেছি। প্রস্তুতি একটি বড় ব্যাপার। পরিকল্পনা তৈরি করতে হবে, যা শুধুমাত্র খেলোয়াড়দের নয়, আমাদের ম্যানেজমেন্টকেও গুরুত্ব দিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: ‘প্রস্তুতি ভালো হয়নি’

আপডেট সময় ১০:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু হয়ে গেছে। ৭ তারিখের ফাইনালের পর ২০ তারিখে প্রথম ম্যাচ। যেখানে অন্য দেশগুলো ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করেছে, সেখানে বাংলাদেশের ভরসা ছিল ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

এ কারণে টাইগাররা খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। মিরপুরে ক্লোজ ডোর অনুশীলনই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি। তবে, এই প্রস্তুতির ফলাফল তেমন ভালো হয়নি, তা এখন স্পষ্ট। আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে নামার আগে দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেছেন।

আরও পড়ুন  চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়  