ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গুঁড়িয়ে দিল ৮৭ বছরের রেকর্ড রোনালদোর দল আল নাসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসের। সৌদি আরবের ক্লাবটি টানা ৯৪টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করে প্রায় ৮৭ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।

১২ সেপ্টেম্বর আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে এই রেকর্ড গড়ে আল নাসের। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা আবদুল্লাহ আল-হামদান দূরপাল্লার শটে গোল করে দলকে সমতায় ফেরান। তার সেই গোলেই টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়ে ক্লাবটি।

আরও পড়ুন  বয়স ত্রিশ, কিন্তু গোলের গতি এক! রোনালদোর ব্যতিক্রমী রেকর্ড

এর আগে ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর গোলের মাধ্যমে ৯৩ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছিল আল নাসের।

আল নাসেরের এই ধারাবাহিকতার শুরু ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর থেকে প্রতিটি লিগ ম্যাচেই গোল করেছে তারা। এর আগে আল-হিলালের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে গোল করতে পারেনি দলটি।

এর আগে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি লিগ ম্যাচে গোল করার রেকর্ড ছিল আর্জেন্টিনার রিভার প্লেটের। তাদের সেই বিখ্যাত ‘লা মাকিনা’ দলের হয়ে খেলেছিলেন জোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো তারকারা। ওই ৯৩ ম্যাচে রিভার প্লেট করেছিল ৩০১ গোল।

তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের আরেকটি বড় রেকর্ড এখনো অক্ষত। লিগ ও কাপ মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার সেই রেকর্ড এখনো ভাঙতে পারেনি আল নাসের।

নিউজটি শেয়ার করুন

গুঁড়িয়ে দিল ৮৭ বছরের রেকর্ড রোনালদোর দল আল নাসের

আপডেট সময় ১২:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬