ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি লেবাননে ইসরায়েলি হামলা, দুই শিশুসহ নিহত ১১ নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক হয়ে থাকবে: চিফ প্রসিকিউটর ‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে সদ্যোজাত শিশুর ছবি সাভারে পুলিশ সদস্য হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার নেপালে নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ হচ্ছে ইউক্রেনে মারুফার ক্যারিয়ারসেরা বোলিংয়েও শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক, কাজ করতে ‘ভয় পান’ পাকিস্তানে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা
রোনালদোর ক্যারিয়ারের অনন্য মাইলফলক:

বয়স ত্রিশ, কিন্তু গোলের গতি এক! রোনালদোর ব্যতিক্রমী রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 457

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে গতকাল আল শাবাবের বিরুদ্ধে ২-২ ড্র করে আল নাসর, যেখানে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই ম্যাচে রোনালদো শুধুমাত্র একটি গোলই করেননি, বরং বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলসংখ্যার সমতা প্রতিষ্ঠা করেছেন।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে এটি রোনালদোর ৯২৬তম গোল। এই গোলটি হাজার গোলের লক্ষ্যের দিকে তার আরও একটি পদক্ষেপ এগিয়ে দিয়েছে। তার ৪৬৩টি গোল বয়স ৩০ পেরোনোর পর, আর বাকি ৪৬৩টি গোল করেছেন ৩০ পূর্ণ হওয়ার আগে। হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৭৪ গোল দূরে।

আরও পড়ুন  মারুফার ক্যারিয়ারসেরা বোলিংয়েও শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশ

ফুটবল বিশ্বের বেশিরভাগ খেলোয়াড়ই ৩০ পেরোনোর পর ক্যারিয়ারের শেষের দিকে চলে যান, তবে রোনালদো একেবারে ব্যতিক্রম। বয়স ৪০ পেরোনোর পরেও এখনও তিনি একই তেজে মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতায় মেতে আছেন। ৩০ বছর বয়সের আগে রোনালদো খেলেছেন লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে। তবে ৩০ পেরোনোর পর তার খেলার মানে এসেছে নতুন দিগন্ত—রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ইউনাইটেড এবং বর্তমানে সৌদি আরবের আল নাসরে।

যতটা আশ্চর্যজনক, রোনালদোর ৩০ বছরের পরের গোলসংখ্যা এখন পর্যন্ত অন্য কোনো ফুটবলারের তুলনায় অনেক বেশি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও তার পরের অবস্থানে রয়েছেন, যিনি ৩০ পেরোনোর পর করেছেন ৪৪১ গোল। একই বয়সের পর মেসি করেছেন ২৮৭ গোল, যা রোনালদোর থেকে ১৭৬ গোল কম।

২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে, রোনালদো ওই ক্লাবের হয়ে ৯০ গোল করেছেন। সেঞ্চুরি মাইলফলকও তার কাছাকাছি। এই ৩টি ক্লাবের হয়ে তিনি একের পর এক গোলের সেঞ্চুরি করেছেন: ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫ গোল), রিয়াল মাদ্রিদ (৪৫০ গোল) এবং জুভেন্টাস (১০১ গোল)। রোনালদো যেন থামার নামই নিচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর ক্যারিয়ারের অনন্য মাইলফলক:

বয়স ত্রিশ, কিন্তু গোলের গতি এক! রোনালদোর ব্যতিক্রমী রেকর্ড

আপডেট সময় ০২:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সৌদি প্রো লিগে গতকাল আল শাবাবের বিরুদ্ধে ২-২ ড্র করে আল নাসর, যেখানে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই ম্যাচে রোনালদো শুধুমাত্র একটি গোলই করেননি, বরং বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলসংখ্যার সমতা প্রতিষ্ঠা করেছেন।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে এটি রোনালদোর ৯২৬তম গোল। এই গোলটি হাজার গোলের লক্ষ্যের দিকে তার আরও একটি পদক্ষেপ এগিয়ে দিয়েছে। তার ৪৬৩টি গোল বয়স ৩০ পেরোনোর পর, আর বাকি ৪৬৩টি গোল করেছেন ৩০ পূর্ণ হওয়ার আগে। হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৭৪ গোল দূরে।

আরও পড়ুন  মেসির ক্যারিয়ারের নেপথ্যের কারিগর হোর্হে মেসির মৃ/ত্যু