ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭০ রানের বড় লিডের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় রয়েছে সফরকারীরা।

মঙ্গলবার, ৩০ জুন তৃতীয় দিনের খেলা শুরু হয় আগের দিনের এক উইকেটে ৪০ রান নিয়ে। তবে দিনের দ্বিতীয় ওভারেই আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ইনিংসে আর মাত্র এক রান যোগ করে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন।

এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মুমিনুল হকও। ব্লেসিং মুজারাবানির অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল স্লিপে চলে যায়। সেখানে ব্র্যাড ইভান্স দারুণ এক ক্যাচ নিলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন মুমিনুল। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৬ রান।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা

দলের কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের ইঙ্গিত দেন।

তবে সেই জুটিও বেশিক্ষণ টেকেনি। নিউম্যান নিয়ামহুরির করা একটি ফুলটস ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের লিড কাটিয়ে উঠতে এখনও ১৫৭ রান প্রয়োজন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ক্রমেই বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

আপডেট সময় ০৪:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭০ রানের বড় লিডের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় রয়েছে সফরকারীরা।

মঙ্গলবার, ৩০ জুন তৃতীয় দিনের খেলা শুরু হয় আগের দিনের এক উইকেটে ৪০ রান নিয়ে। তবে দিনের দ্বিতীয় ওভারেই আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ইনিংসে আর মাত্র এক রান যোগ করে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন।

এরপর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মুমিনুল হকও। ব্লেসিং মুজারাবানির অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল স্লিপে চলে যায়। সেখানে ব্র্যাড ইভান্স দারুণ এক ক্যাচ নিলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন মুমিনুল। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৬ রান।

আরও পড়ুন  নারী সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করবেন: মির্জা ফখরুল