ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীল-সাদা সমুদ্রে ভাসল টেকনাফ, কেন্দ্রবিন্দুতে মেসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে দেখা গেল আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উন্মাদনা। নীল-সাদা পতাকা, মেসির জার্সি এবং নীল-সাদা শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় সীমান্ত শহরটি যেন একদিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট আর্জেন্টিনায়।

শুক্রবার (৫ জুন) বিকেলে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয় আর্জেন্টিনা সমর্থকদের আয়োজিত বর্ণাঢ্য বাইক শোডাউন। অংশগ্রহণকারী মোটরসাইকেলগুলো সাজানো হয়েছিল আর্জেন্টিনার পতাকা, ফুটবলভিত্তিক ব্যানার ও রঙিন আলোকসজ্জায়। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  টেকনাফ উপকূলে আরাকান আর্মির দাপট: ট্রলারসহ ১১ জেলে অপহৃত

পুরো পথজুড়ে সমর্থকদের স্লোগান, মোটরসাইকেলের বহর ও উৎসবমুখর পরিবেশ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

স্থানীয়দের মতে, টেকনাফে ফুটবলকে ঘিরে আগে বিভিন্ন আয়োজন হলেও এত বড় পরিসরে সমর্থকদের অংশগ্রহণ খুব কমই দেখা গেছে। বিশেষ করে তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় শিল্পী ইফতি ও তার দল সংগীত পরিবেশন করেন। জনপ্রিয় বাংলা গান ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শক-শ্রোতারা মেতে ওঠেন আনন্দে। অনেকেই মোবাইল ফোনে স্মরণীয় মুহূর্তগুলো ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন।

আয়োজকদের একজন হেলাল উদ্দিন বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তার ভাষায়, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ নোমান জানান, টেকনাফের মতো সীমান্ত অঞ্চলে তরুণদের জন্য বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন তুলনামূলকভাবে কম। এমন উদ্যোগ ক্রীড়াচর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয়দের মতে, ফুটবলকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন টেকনাফের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

নীল-সাদা সমুদ্রে ভাসল টেকনাফ, কেন্দ্রবিন্দুতে মেসি

আপডেট সময় ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে দেখা গেল আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উন্মাদনা। নীল-সাদা পতাকা, মেসির জার্সি এবং নীল-সাদা শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় সীমান্ত শহরটি যেন একদিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট আর্জেন্টিনায়।

শুক্রবার (৫ জুন) বিকেলে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয় আর্জেন্টিনা সমর্থকদের আয়োজিত বর্ণাঢ্য বাইক শোডাউন। অংশগ্রহণকারী মোটরসাইকেলগুলো সাজানো হয়েছিল আর্জেন্টিনার পতাকা, ফুটবলভিত্তিক ব্যানার ও রঙিন আলোকসজ্জায়। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার