ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

আইপিএল চলাকালেই বিক্রি হলো রাজস্থান রয়্যালসের মালিকানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

আইপিএলের জমজমাট আসর চলাকালেই বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালসের মালিকানা। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটির মালিকানা কিনে নিয়েছেন ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল। আজ রোববার (৩ মে) দল কেনার এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মিত্তল।

রাজস্থানের মালিকানা মিত্তল পরিবার এককভাবে নেয়নি, একটি কনসোর্টিয়াম তৈরি করে দলটির মালিকানা নেওয়া হয়েছে। তবে সিংহভাগ অংশীদারিত্ব মিত্তল পরিবারের হাতেই থাকছে। রাজস্থানের নতুন অংশীদারদের মধ্যে রয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা এবং ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক গোষ্ঠীর বৃহত্তম অংশীদার মনোজ বাদালে।

আরও পড়ুন  মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংস

১.৬৫ বিলিয়ন ডলার বা প্রায় ১৫,৬৬০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের মালিকানা হস্তান্তর হয়েছে। উল্লেখ্য, রাজস্থান কেনার দৌড়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামও ছিল, যেখানে ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ড গোষ্ঠীর কর্ণধার হ্যাম্প পরিবার যুক্ত ছিলেন।

মিত্তল পরিবার: প্রায় ৭৫ শতাংশ (নতুন মালিক গোষ্ঠীতে সর্বোচ্চ অংশীদারিত্ব)
আদার পুনাওয়ালা: ১৮ শতাংশ
মনোজ বাদালেসহ অন্যান্য: ৭ শতাংশ

নতুন মালিক গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, মনোজ বাদালে রাজস্থান রয়্যালসের সঙ্গেই থাকছেন এবং দলের প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে। তিনি সাবেক ও বর্তমান মালিক গোষ্ঠীর মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবেন। আইপিএল নিয়ে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতা দলকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আইপিএল চলাকালেই বিক্রি হলো রাজস্থান রয়্যালসের মালিকানা

আপডেট সময় ০৭:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

আইপিএলের জমজমাট আসর চলাকালেই বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালসের মালিকানা। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটির মালিকানা কিনে নিয়েছেন ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল। আজ রোববার (৩ মে) দল কেনার এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মিত্তল।

রাজস্থানের মালিকানা মিত্তল পরিবার এককভাবে নেয়নি, একটি কনসোর্টিয়াম তৈরি করে দলটির মালিকানা নেওয়া হয়েছে। তবে সিংহভাগ অংশীদারিত্ব মিত্তল পরিবারের হাতেই থাকছে। রাজস্থানের নতুন অংশীদারদের মধ্যে রয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা এবং ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক গোষ্ঠীর বৃহত্তম অংশীদার মনোজ বাদালে।

আরও পড়ুন  কলকাতায় আজ আইপিএলের রঙিন উদ্বোধন, মঞ্চ মাতাবেন শাহরুখ-সালমানসহ বলিউডের তারকারা