ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯ বছরের অপেক্ষার অবসান জিম্বাবুয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1374

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে আবারও অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচে ২৩ রানের জয়ে পুরনো স্মৃতিই ফিরিয়ে আনল তারা।

টি-টোয়েন্টিতে দুই দলের প্রথম দেখায় ২০০৭ বিশ্বকাপে কেপটাউনে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। এরপর আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দেখা মেলেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো কলম্বোয়।

আরও পড়ুন  ওয়ানডে থেকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভেন স্মিথের অবসরের ঘোষণা, খেলা চালিয়ে যাবেন টেস্ট ও টি-টোয়েন্টিতে

টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ২ উইকেটে তোলে ১৬৯ রান। ইনিংসের ভিত গড়ে দেন ব্রায়ান বেনেট। ৫৬ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। শেষ দিকে অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ক্যামিও খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে স্টয়নিস ও গ্রিন একটি করে উইকেট নেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৪.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। গ্রিন ও টিম ডেভিড রানের খাতা খুলতে পারেননি। ট্রাভিস হেড ১৭ রান করে বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় জিম্বাবুয়ের হাতে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে লক্ষ্য ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া।

ম্যাচের আগে জিম্বাবুয়ে শিবিরে দুঃসংবাদ ছিল ব্রেন্ডন টেলরের চোট। হ্যামস্ট্রিং ইনজুরিতে তার বিশ্বকাপ শেষ হয়ে যায়। অন্যদিকে অস্ট্রেলিয়া নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে ছাড়াই মাঠে নামে।

সব মিলিয়ে এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং দীর্ঘ সময়ের হতাশা কাটিয়ে জিম্বাবুয়ের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে তারা আবারও প্রমাণ করল, লড়াই করার সামর্থ্য এখনো তাদের আছে।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯ বছরের অপেক্ষার অবসান জিম্বাবুয়ের

আপডেট সময় ০৭:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে আবারও অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচে ২৩ রানের জয়ে পুরনো স্মৃতিই ফিরিয়ে আনল তারা।

টি-টোয়েন্টিতে দুই দলের প্রথম দেখায় ২০০৭ বিশ্বকাপে কেপটাউনে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। এরপর আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দেখা মেলেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো কলম্বোয়।

আরও পড়ুন  ইরানিদের অস্ট্রেলিয়ায় সাময়িক নিষেধাজ্ঞা: ৭ হাজারেরও বেশি ভিসাধারীর ওপর প্রভাব