ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে চান বুলবুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 1190

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সর্বোচ্চ পদে আসীন হন। এর আগে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলে প্রথম দফায় অন্তর্বর্তীকালীনভাবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বুলবুল।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় বুলবুল জানান, বাংলাদেশের ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি দীর্ঘমেয়াদি দায়িত্ব নিতে আগ্রহী হয়েছেন। তাঁর ভাষায়, “এটা আমার জন্য এক ধরনের যাত্রা। দেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি।”

আরও পড়ুন  জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

নির্বাচনের পর সৌহার্দ্যের বার্তা দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা বোর্ডে আছেন বা বাইরে আছেন—সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।” তিনি আরও জানান, প্রয়োজনে বিরোধী পক্ষের সঙ্গেও কাজ করতে প্রস্তুত তিনি।

অন্যদিকে, সদ্য সমাপ্ত নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তিনি এর আগে গত ৫ আগস্ট সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, যদিও পরবর্তীতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নতুন দায়িত্ব নিয়ে ফারুক বলেন, “অতীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এখন লক্ষ্য একটাই—ছোটখাটো বিষয় ভুলে গিয়ে একসঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া।”

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে চান বুলবুল

আপডেট সময় ১২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সর্বোচ্চ পদে আসীন হন। এর আগে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলে প্রথম দফায় অন্তর্বর্তীকালীনভাবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বুলবুল।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় বুলবুল জানান, বাংলাদেশের ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি দীর্ঘমেয়াদি দায়িত্ব নিতে আগ্রহী হয়েছেন। তাঁর ভাষায়, “এটা আমার জন্য এক ধরনের যাত্রা। দেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি।”

আরও পড়ুন  নতুন অধ্যায়ে টাইগার ক্রিকেটার নাসির হোসেন: ২০ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মাঠে