ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

নেপালকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 711

ছবি সংগৃহীত

নেপালকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয় হয়েছে । অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারিয়েছে ৩২ রানে।

আরও পড়ুন  লন্ডনে সেরা কূটনীতিক সম্মানে ভূষিত হলেন বাংলাদেশের সোনিয়া মুন্নি

শনিবার (১৬ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নেপালের বোলারদের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে দুই ওপেনার জিসান আলম এবং নাঈম শেখ। ২৫ রানে নাঈম ফিরলেও জিসান তুলে নেন হাফ সেঞ্চুরি।

৪৬ বল খেলে ৭৩ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। এরপর শেষ দিকে আফিফ হোসেনে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৬ রান তোলে বাংলাদেশ।

টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে রাকিবুল এবং হাসান মাহমুদদের তোপের মুখে পড়েন নেপালের ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৪ রান তোলে নেপাল। ফলে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শেষ পর্যন্ত অলরাউন্ডার কুশল মাল্লার ৫৯ রানে ভর করে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছিল নেপাল।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান। এছাড়াও দুই উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। নিজেদের তৃতীয় ম্যাচে আজ পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

নিউজটি শেয়ার করুন

নেপালকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

আপডেট সময় ০২:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

নেপালকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয় হয়েছে । অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারিয়েছে ৩২ রানে।

আরও পড়ুন  বজ্রপাত: বাংলাদেশে এক নতুন বিপদ