ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

অস্ট্রেলিয়ার কিংবদন্তি বব সিম্পসনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 917

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দেশটির প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন সিডনিতে ৮৯ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬২ টেস্ট খেলেছেন সিম্পসন। ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৮৬৯ রান, নিয়েছেন ৭১ উইকেট এবং ধরেছেন ১১০ ক্যাচ। অধিনায়ক হিসেবে খেলেছেন ৩৯ টেস্ট, করেছেন ১০ সেঞ্চুরি। ১৯৬৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে করা তাঁর ৩১১ রান আজও স্মরণীয়।

আরও পড়ুন  বিতর্কিত বক্তব্যের জেরে অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবেও রেখে গেছেন অমলিন ছাপ। ১৯৮৬ সালে কোচের দায়িত্ব নিয়ে অ্যালান বোর্ডারের সঙ্গে মিলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন সংস্কৃতি গড়ে তোলেন তিনি। তাঁর হাত ধরেই উঠে আসেন স্টিভ ওয়াহ, ডেভিড বুন, শেন ওয়ার্ন, মার্ক টেলর, রিকি পন্টিংয়ের মতো তারকারা।

সিম্পসনের অধীনেই অস্ট্রেলিয়া ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জয় করে, ১৯৮৯ সালে পুনরুদ্ধার করে অ্যাশেজ এবং ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে নেয় টেস্টে এক নম্বর আসন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই রূপকার ১৯৭৮ সালে পান অর্ডার অব অস্ট্রেলিয়া, ২০০৭ সালে উন্নীত হন অফিসার অব দ্য অর্ডারে। পাশাপাশি জায়গা করে নেন আইসিসি ও অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি বব সিম্পসনের মৃত্যু

আপডেট সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫