ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার শান্ত কিন্তু বৈচিত্র্যময় এক দেশ গভীর রাতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, তদন্তে নরওয়ে পুলিশ

ডব্লিউটিসিতে প্রথম ৬০০০ রানের মাইলফলকে জো রুট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 246

ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের অনন্য মাইলফলকে পৌঁছেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ওভাল টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে এ কীর্তি গড়েন তিনি।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজের বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে ব্যক্তিগত ২৮ রানে পৌঁছান রুট। সেই শটেই ডব্লিউটিসিতে তার মোট রান ছয় হাজার পূর্ণ হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ২৯ রান করা এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।

ডব্লিউটিসির ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে এই রানসংখ্যা ছুঁয়েছেন রুট। এটি ছিল তার ৬৯তম টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। রুটের সংগ্রহে এই ফরম্যাটে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় রান ৫২-এর ওপরে।

চলমান ভারত সিরিজেও রুট রেখেছেন একাধিক ব্যক্তিগত অর্জনের ছাপ। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন তিনি। সেই সঙ্গে কুমার সাঙ্গাকারার ৩৮টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটারের তালিকায় নিজের নাম লিখিয়েছেন।

বর্তমানে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওভালের এই টেস্টের পঞ্চম দিনে জয় পেতে স্বাগতিকদের প্রয়োজন আরও মাত্র ৩৫ রান, হাতে রয়েছে ৪ উইকেট। জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া ইংলিশ ইনিংসে রুট খেলেছেন ১০৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউটিসিতে প্রথম ৬০০০ রানের মাইলফলকে জো রুট

আপডেট সময় ০৯:১৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫