ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 615

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই ঐতিহাসিক জয় এসেছে লিটন দাসের নেতৃত্বে, যা স্মরণীয় করে রাখবে পুরো দল।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে ওয়ানডে সিরিজের মতো পরিণতির শঙ্কা থাকলেও সেটি বাস্তব হতে দেননি শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রা।

আরও পড়ুন  টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই ৬ রানে কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে চাপ বাড়িয়ে দেন।

এরপর শেখ মেহেদীর স্পিন ঘূর্ণিতে কাঁপতে থাকে লঙ্কান ব্যাটিং লাইনআপ। নিজের প্রথম ওভারেই শূন্য রানে কুশল পেরেরাকে স্লিপে ক্যাচে পরিণত করেন তিনি। পরে ফেরান চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে। ম্যাচের শেষ ওভারে তুলে নেন পাথুম নিশাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট, যিনি তখন ৪৬ রানে খেলছিলেন।

মেহেদী ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন। শরিফুল, মুস্তাফিজ ও শামীম পাটোয়ারি নেন একটি করে উইকেট। দাসুন শানাকার অপরাজিত ৩৫ রানের ইনিংস এবং শেষ ওভারে শরিফুলের ওপর ঝড় তুলে ২২ রান নেওয়ায় শ্রীলঙ্কা ১৩২ রানে থামে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন ওপেনার পারভেজ ইমন। তবে চাপ সামলে দারুণ জুটি গড়েন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তারা গড়েন ৭৪ রানের কার্যকরী পার্টনারশিপ। লিটন ৩২ রান করে আউট হলেও তামিম ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

তামিমের সঙ্গে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ২৭ রানের ইনিংস এবং অপরাজিত জুটি বাংলাদেশকে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজেই সাফল্যের মুখ দেখলেন লিটন দাস। আর ম্যাচসেরা শেখ মেহেদী হাসান হয়ে উঠলেন দলের নায়ক।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আপডেট সময় ১২:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই ঐতিহাসিক জয় এসেছে লিটন দাসের নেতৃত্বে, যা স্মরণীয় করে রাখবে পুরো দল।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে ওয়ানডে সিরিজের মতো পরিণতির শঙ্কা থাকলেও সেটি বাস্তব হতে দেননি শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রা।

আরও পড়ুন  নিউজিল্যান্ডে আবারও বিধ্বস্ত পাকিস্তান, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা