ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 614

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘এগিয়ে বাংলাদেশ’। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় এ দৌড়ের আয়োজন করা হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ দৌড়প্রেমী এতে অংশ নেন।

আরও পড়ুন  হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে মিলল শিশুর লাশ: কীভাবে ঘটল রহস্যময় মৃত্যু? থানা ঘেরাওয়ের পর নড়েচড়ে বসে পুলিশ

পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছিল দুটি সেগমেন্ট— ৭ দশমিক ৫ কিলোমিটার এবং ১৫ কিলোমিটার। নারী-পুরুষসহ সকল বয়সের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা।

আয়োজকরা জানান, দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করে তোলা এবং তরুণ প্রজন্মকে হাঁটা ও দৌড়ের প্রতি আগ্রহী করা। প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে বিপরীতমুখী (অ্যান্টি-ক্লকওয়াইজ) রুটে অনুষ্ঠিত হয়।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ইভেন্টে ব্যবহার করা হয় RBAN Timing Solutions প্রযুক্তি, যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে সক্ষম হন।

প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীকে পদক প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।

দৌড়প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নগরবাসীর উপস্থিতিতে এক উৎসবের রূপ নেয় এই আয়োজন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ চলমান থাকলে রাজধানীসহ সারা দেশে সুস্থ জীবনযাপনের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘এগিয়ে বাংলাদেশ’। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় এ দৌড়ের আয়োজন করা হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ দৌড়প্রেমী এতে অংশ নেন।

আরও পড়ুন  হাতিরঝিলে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার চার মাদককারবারি