ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

টাইগারদের আরব আমিরাত সফর শুরু, পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 423

ছবি সংগৃহীত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ধাপে দেশ ছাড়ছেন টাইগাররা।

বুধবার (১৪ মে) সকালেই প্রথম দফার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী, পেসার হাসান মাহমুদ ও দলের হেড কোচ ফিল সিমন্সসহ মোট ১৭ সদস্য। বিকেলের ফ্লাইটে রওনা হবেন অধিনায়ক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ আরও ৭ জন।

আরও পড়ুন  পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

১৭ মে থেকে শুরু হবে বাংলাদেশের এই সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ শেষ করেই পাকিস্তানের উদ্দেশে রওনা হবার কথা রয়েছে টাইগারদের, যেখানে পাঁচ ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। ইতোমধ্যে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিকল্প সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং বিসিবি সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাবিত সূচিতে সিরিজটি শুরু করার দিন দুই পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২৭ মে। এরপর যথাক্রমে ২৯ মে, ১, ৩ ও ৫ জুন মাঠে গড়াবে বাকি চারটি ম্যাচ।

পিসিবির প্রস্তাব অনুযায়ী পূর্ব নির্ধারিত দুই ভেন্যু ফয়সালাবাদ ও লাহোরেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন হলে বিকল্প ভেন্যু হিসেবে রাওয়ালপিন্ডিকেও প্রস্তুত রাখা হচ্ছে।

বাংলাদেশ দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

এদিকে আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সিরিজকেও সিরিয়াসলি নিচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজটিকে। তরুণদের পারফরম্যান্স পর্যালোচনা করেই পাকিস্তান সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

টাইগারদের আরব আমিরাত সফর শুরু, পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা

আপডেট সময় ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫