ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতের নারী সংসদ সদস্য হচ্ছেন যারা টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ

শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙলো টাইগারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 264

ছবি সংগৃহীত

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ৯৯ রানের এই পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক লঙ্কানরা। ফলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল টাইগারদের। আর টানা অষ্টমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়লো শ্রীলঙ্কা।

মঙ্গলবার (৮ জুলাই) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি তোলে ২৮৫ রান। দলের নেতৃত্বে থাকা কুশল মেন্ডিস খেলেন ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটিং দৃঢ়তায় ও সহযোদ্ধা ব্যাটারদের অবদানে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় লঙ্কানরা।

আরও পড়ুন  মানব হাড় থেকে তৈরি ভয়ংকর মাদক 'কুশ’ সহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ভালো শুরু করে। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন জুটি কিছুটা সময় টিকলেও আসিথা ফার্নান্দোর আগুনে বোলিংয়ে ভেঙে যায় উদ্বোধনী জুটি। এরপর থেকেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দুশমন্থ চামিরার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত, আর পাওয়ার প্লের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান ইমন।

চাপের মুখে একমাত্র প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাওহীদ হৃদয়। তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি, কিন্তু অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারানোয় তাকে একাই লড়তে হয়। মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেনদের ব্যর্থতায় দলের ওপর চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ৩৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

উইকেট ব্যাটিং সহায়ক হলেও ব্যাটারদের অসহযোগিতায় দুইশ রানের গণ্ডিও পার করতে পারেনি বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ারও সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু ব্যর্থ ব্যাটিং পারফরম্যান্সে সেই সম্ভাবনা হারিয়ে যায়।

এই জয়ে টানা অষ্টমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। অন্যদিকে, বাংলাদেশ দলের সামনে আবারও আত্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা ও নতুন করে পথচলার চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৮৫/৭ (৫০ ওভার) ( মেন্ডিস ১২৪, আসালাঙ্কা ৫৮; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)

বাংলাদেশ: ১৮৬/১০ (৩৯.৪ ওভার) ( মিরাজ ২৮, হৃদয় ৫১, আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙলো টাইগারদের

আপডেট সময় ১১:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ৯৯ রানের এই পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক লঙ্কানরা। ফলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল টাইগারদের। আর টানা অষ্টমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়লো শ্রীলঙ্কা।

মঙ্গলবার (৮ জুলাই) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি তোলে ২৮৫ রান। দলের নেতৃত্বে থাকা কুশল মেন্ডিস খেলেন ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটিং দৃঢ়তায় ও সহযোদ্ধা ব্যাটারদের অবদানে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় লঙ্কানরা।

আরও পড়ুন  আইসিসি সভায় ভোটে বাংলাদেশের বিপক্ষে রায়