ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সিলেট টেস্টে জিম্বাবুয়ের ৮২ রানের লিড, মিরাজের ৫ উইকেট শিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

সিলেট টেস্টে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার পর জিম্বাবুয়ে স্কোরবোর্ডে তোলে ২৭৩ রান। এতে সফরকারীরা পায় ৮২ রানের লিড।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আগের দিন বিনা উইকেটে ৬৭ রান করা দলটি শুরুতেই ধাক্কা খায়। তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন (১৮)। কিছুক্ষণ পরেই নাহিদের বলেই কিপার জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট। ৬৪ বলে ১০ চার মেরে ৫৭ রান করেন তিনি।

আরও পড়ুন  টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে চোকার’ তকমা ঘুচানোর দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

এরপর ইনিংসকে ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন নিক ওয়েলচ (২)। তখন জিম্বাবুয়ের স্কোর ৮৮/৩। সেখান থেকে শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়লেও সেই বাধাও ভাঙেন নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে আরভিনকে (৮) ফেরান তিনি।

পঞ্চম উইকেটে উইলিয়ামসের সঙ্গে যোগ দেন ওয়েসলি ম্যাধেভেরে। দুজন মিলে আরও ৪৮ রান যোগ করেন। ম্যাধেভেরে ২৪ রান করে বোল্ড হন খালেদ আহমেদের বলে। উইলিয়ামস যদিও ফিফটি পূর্ণ করেন, ১০৮ বলে ৫৯ রান করে লং অফে ক্যাচ দেন মিরাজের বলে।

এরপর লোয়ার অর্ডারে রান এনে দেন নায়াশা মায়াভো (৩৫), রিচার্ড এনগারাভা (২৮*) ও ব্লেসিং মুজারাবানি (১৭)। জিম্বাবুয়ের ইনিংস থামে ৮০.২ ওভারে ২৭৩ রানে।

বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫২ বল করে ৫টি উইকেট তুলে নেন তিনি। নাহিদ রানা শিকার করেন ৩ উইকেট, আর খালেদ আহমেদ ও হাসান মাহমুদের ঝুলিতে যায় একটি করে উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়। ৮২ রানের লিড টপকাতে হলে ব্যাটারদেরই নিতে হবে দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

সিলেট টেস্টে জিম্বাবুয়ের ৮২ রানের লিড, মিরাজের ৫ উইকেট শিকার

আপডেট সময় ০৫:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

সিলেট টেস্টে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার পর জিম্বাবুয়ে স্কোরবোর্ডে তোলে ২৭৩ রান। এতে সফরকারীরা পায় ৮২ রানের লিড।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আগের দিন বিনা উইকেটে ৬৭ রান করা দলটি শুরুতেই ধাক্কা খায়। তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারেন (১৮)। কিছুক্ষণ পরেই নাহিদের বলেই কিপার জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট। ৬৪ বলে ১০ চার মেরে ৫৭ রান করেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায়, সিলেটে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী