ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী ঠিক করবে দল: মির্জা ফখরুল রাশিয়া-ইউক্রেনের হামলায় শিশুসহ নিহত অন্তত ১০ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির উদ্যোগ সিরিয়ার মোদিকে নিয়ে ট্রল পোস্ট শনাক্ত ও অপসারণে দিল্লি পুলিশের অভিযান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত, তেলের দাম নিম্নমুখী যুক্তরাষ্ট্র হামলা না চালালে, পাল্টা হামলা চালাবে না ইরান দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত: ইরান দেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী ঠিক করবে দল: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সোমবার, ২৭ জুলাই রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সমর্থন ও ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তিনি আরও বলেন, বিএনপি এর আগে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।

জামায়াতে ইসলামীর সমালোচনার জবাবে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তিনি জামায়াতের আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে নিজেদের দল গণতান্ত্রিক কি না, তা বিবেচনা করার আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে চলতি বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী ঠিক করবে দল: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সোমবার, ২৭ জুলাই রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘একাত্তরে ভুলের জন্য মাফ চান’: জামায়াতকে মির্জা ফখরুল