ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আইজিপিসহ ৯২ জন পাচ্ছেন পুলিশ পদক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

সাহসিকতা, ভালো সেবা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৯২ পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হবে।

আরও পড়ুন  আইজিপির আহ্বান: পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করুন

ক্যাটাগরিগুলো হলো— বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম-সেবা), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা)।

সাহস ও বীরত্ব, অসাধারণ সেবা, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডের ভিত্তিতে এসব পদক দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আইজিপিসহ ৯২ জন পাচ্ছেন পুলিশ পদক

আপডেট সময় ০৭:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাহসিকতা, ভালো সেবা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৯২ পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হবে।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করল সরকার