ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ঢাকা উত্তর-দক্ষিণে মেয়রপ্রার্থী ঠিক করল জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 83

ছবি: সংগৃহীত

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র পদে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদে প্রাথমিকভাবে অনুমোদিত এসব নাম এখনো চূড়ান্ত নয়। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়রপ্রার্থী হিসেবে দলের ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিককে, যিনি সাদিক কায়েম নামেও পরিচিত।

আরও পড়ুন  দক্ষিণের ৭ নদীতে পানি বিপদসীমার ওপরে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

দলীয় সূত্রে আরও জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালের নাম চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনা সিটি করপোরেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র পদে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলীয় সূত্রের দাবি, এসব সিটিতে একাধিক সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে এবং পর্যবেক্ষণ শেষে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মজলিশে শুরার অনুমোদনের পরই কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা উত্তর-দক্ষিণে মেয়রপ্রার্থী ঠিক করল জামায়াত

আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র পদে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদে প্রাথমিকভাবে অনুমোদিত এসব নাম এখনো চূড়ান্ত নয়। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়রপ্রার্থী হিসেবে দলের ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিককে, যিনি সাদিক কায়েম নামেও পরিচিত।

আরও পড়ুন  ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা