ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার লাইসেন্সিং জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ চায় সরকার: বাণিজ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজার পরিচালনা নিয়ে নানা অভিযোগ অপতথ্য ছড়াতে ব্যবহৃত ১৬ ভুয়া ওয়েবসাইট শনাক্ত: তথ্যমন্ত্রী ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড, ১১৬ দিনেই শেষ বিচার ছয় জেলায় সেনা মোতায়েন, বাড়তি সতর্কতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত তরুণের মৃত্যু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা গুম-খুনের বিচার দাবিতে মাঠে নামছে ১১ দল, কাল ঢাকায় বড় সমাবেশ

গুম-খুনের বিচার দাবিতে মাঠে নামছে ১১ দল, কাল ঢাকায় বড় সমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও রাজপথে নামছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন বলে জানা গেছে।

সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গুম, খুন ও রাজনৈতিক সহিংসতার বিচার প্রক্রিয়ায় ধীরগতি এবং শিথিলতার কারণে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে

হামিদুর রহমান আযাদ দাবি করেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বললেই ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার বিচার এবং অতীতের গুম-খুনের দায়ীদের বিচারের দাবিতেই রাজধানীর এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুধু ঢাকাতেই নয়, আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি। ওই কর্মসূচিতে গুম-খুনের বিচার দাবির পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়গুলোও তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, এলডিপি, জাগপা, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গুম-খুনের বিচার দাবিতে মাঠে নামছে ১১ দল, কাল ঢাকায় বড় সমাবেশ

আপডেট সময় ০২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও রাজপথে নামছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন বলে জানা গেছে।

সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গুম, খুন ও রাজনৈতিক সহিংসতার বিচার প্রক্রিয়ায় ধীরগতি এবং শিথিলতার কারণে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  নয়াপল্টনে যুবদল-ছাত্রদলের ‘তারুণ্যের অধিকার’ সমাবেশে ঢল