ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের এক নেতা দলীয় দায়িত্ব ও রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার দাস।

আরও পড়ুন  গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। বর্তমান পরিস্থিতিতে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় এবং সুস্থ বিবেচনায় আওয়ামী লীগের সকল পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ৮ জুন ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থাকবেন না বলেও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার এ ঘোষণার পর মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

আপডেট সময় ০২:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের এক নেতা দলীয় দায়িত্ব ও রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার দাস।

আরও পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরেই যা বললেন স্পিকার