ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3027

ছবি : খবরের কথা

দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতা—এই তিনটি বিষয় নিশ্চিত না করা গেলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  সরকারি চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ডা. জোবাইদা রহমান

শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে এবং একজন রাজনৈতিককর্মী হিসেবে মনে করি—যারাই সরকার গঠন করবে, তারা যদি দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে কোনো পরিকল্পনাকেই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, আজ এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে এতটুকু বলতে চাই—বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করাকে যেকোনো মূল্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান

আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

দুর্নীতি, আইনের শাসন ও জবাবদিহিতা—এই তিনটি বিষয় নিশ্চিত না করা গেলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন  দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি