ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মালিক নয়, চৌকিদার হতে চান জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 2077

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাঠানোর কোনো ইচ্ছে তাদের নেই। তিনি বলেন, “যদি আপনারা বিশ্বাস করে আপনারা আমাদের কাছে আপনার আমানত দেন, আমরা আগামী পাঁচ বছরে চৌকিদার হয়ে তা রক্ষা করব। আমরা মালিক হবো না, চৌকিদার হবো।”

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের আমির ছাড়াও ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য নেতারা।

আরও পড়ুন  সব ধর্মের মানুষের মিলিত চেষ্টায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান বলেন, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলে, তারা আগে নিজেদের ঠিক করুন। ঋণখেলাপিদের নিয়ে নির্বাচন করে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, যে দল চাঁদা না পেলে নিজের লোকদেরই ক্ষতি করে, তাদের সঙ্গে থাকা উচিত নয়।

জামায়াত আমির যুবকদের উদ্দেশে বলেন, বেকার ভাতা দেব না, বরং কাজের সুযোগ দেব যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারে। গণভোটকে তিনি আযাদির সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করেন—‘হ্যাঁ’ মানে নিপীড়িতের পক্ষে, ‘না’ মানে অত্যাচারী ও আধিপত্যের পক্ষে।

সভায় ডা. শফিকুর রহমান ঢাকা-৭ আসনে ভোট দিয়ে হাজী মো. এনায়েত উল্লাহকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তার হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

মালিক নয়, চৌকিদার হতে চান জামায়াত আমির

আপডেট সময় ১১:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাঠানোর কোনো ইচ্ছে তাদের নেই। তিনি বলেন, “যদি আপনারা বিশ্বাস করে আপনারা আমাদের কাছে আপনার আমানত দেন, আমরা আগামী পাঁচ বছরে চৌকিদার হয়ে তা রক্ষা করব। আমরা মালিক হবো না, চৌকিদার হবো।”

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের আমির ছাড়াও ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য নেতারা।

আরও পড়ুন  চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট