ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জালেমদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 482

ছবি: সংগৃহীত

জালেমদের বিচারের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্ত ঝরানোর ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার বাংলাদেশের প্রচলিত আইনে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

সোমবার দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে জেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা কারও ব্যক্তিগত সম্পদ নয়, তারা এ জাতির গৌরব। শহীদদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে, যা জামায়াত ইসলামী সর্বদা পালন করবে। তিনি শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে গিয়ে বলেন, “আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার লালন-পালন, শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনের দায়িত্ব আমরা নিব।”

তিনি আরও বলেন, “আমরা এমন এক মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ অন্যের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াবে। জনগণের সহায়তায় সরকার একটি কল্যাণকর ও মানবিক রাষ্ট্র গড়ে তুলবে, যা কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জামায়াতকে নির্বাচিত করলে দলের নেতাকর্মীদের ব্যক্তিগত সম্পদ বাড়বে না, বরং আখেরাতের পূণ্য অর্জিত হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

সভায় নেতাকর্মীরা মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

জালেমদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

জালেমদের বিচারের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্ত ঝরানোর ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার বাংলাদেশের প্রচলিত আইনে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।

সোমবার দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে জেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  শীর্ষ আদালতের নির্দেশে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ