০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া কলরেকর্ড প্রচার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 178

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও কলরেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি।

[bsa_pro_ad_space id=2]

বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ।

‘ইসমাইল চৌধুরী সম্রাটসহ’ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া কলরেকর্ড প্রচার

আপডেট সময় ০৩:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫