ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ব্যাপক আলাপ-আলোচনা চলছে।

আরও পড়ুন  পটুয়াখালীতে দুই উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত: বহিষ্কৃত নেতার পক্ষে মিষ্টি বিতরণ

ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূসের পদত্যাগ কোনো রাজনৈতিক দলই চাইছে না। তবে তারা সরকারের কাছ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ দাবি করছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা জানান। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব, আন্দোলনে সড়ক অবরোধ এবং রাষ্ট্রীয় কাজে বিভিন্ন পক্ষের অসহযোগিতা নিয়ে হতাশা প্রকাশ করেন।

এর আগের দিন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের প্রয়োজন রয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থেই।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, “আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, বরং একটি নির্ভরযোগ্য রোডম্যাপ চাই। তিনি কেন সেটি দিচ্ছেন না, তা বুঝতে পারছি না। তবে যদি তিনি দায়িত্ব পালনে অক্ষম হন, জাতি অবশ্যই বিকল্প ভাববে।”

রাজনৈতিক মহলের দৃষ্টি এখন বিএনপিসহ বড় দলগুলোর অবস্থানের দিকে। সূত্র জানায়, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দলের নেতারা বৃহস্পতিবার রাতে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয়, তারা একসঙ্গে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে পদত্যাগ না করতে অনুরোধ জানাবেন।

অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ ব্যক্তিরা এবং সরকারের বিভিন্ন কাজে যুক্ত কয়েকজন উপদেষ্টাও ইতোমধ্যে তাঁর সঙ্গে দেখা করেছেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কথাবার্তা থেকেও একটি পরিষ্কার বার্তা উঠে এসেছে প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূস দায়িত্বে থাকুন, তবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

একইসঙ্গে সরকারের একজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগকে সংকট নিরসনের সম্ভাব্য পথ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ব্যাপক আলাপ-আলোচনা চলছে।

আরও পড়ুন  নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি