ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি মহাসচিবের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 626

ছবি সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুন মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চলতি মাসের শেষ দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির সিনিয়র নেতৃবৃন্দ চীন সফরে যাবেন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সরাসরি এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন  বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখছে দেশটি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে চীন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে সফরের ব্যবস্থা করে।

চীনের কমিউনিস্ট পার্টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনীতিকদের সঙ্গে নিয়মিত সংলাপ, সফর বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকে তারা।

এর আগেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল চীনের আমন্ত্রণে বিভিন্ন সময়ে দেশটি সফর করেছে। তবে এবারের সফরের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এবার সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিএনপি সূত্রের ধারণা, এ সফরের মাধ্যমে শুধু পারস্পরিক কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কই নয়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের একটি যৌথ প্রতিনিধিদল চীন সফর করে। ওই সফরে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

নিউজটি শেয়ার করুন

বিএনপি মহাসচিবের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আপডেট সময় ০২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুন মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চলতি মাসের শেষ দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির সিনিয়র নেতৃবৃন্দ চীন সফরে যাবেন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সরাসরি এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন  দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুসহ ৩ মেগা প্রকল্পের মহাপরিকল্পনা সরকারের