ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 630

ছবি সংগৃহীত

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ফের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এহসানুল হক মিলন

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বর্তমান অবস্থা এবং আগামী দিনের সম্ভাব্য রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মানবাধিকার, সুশাসন এবং নির্বাচনী পরিবেশ নিয়েও উভয়পক্ষ মতবিনিময় করেন।

বিএনপি নেতারা বৈঠকে দেশের রাজনীতির বর্তমান চিত্র তুলে ধরেন এবং দলীয় অবস্থান ব্যাখ্যা করেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অব্যাহত সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকটি বন্ধ ঘরে অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে বিএনপি নেতারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিতভাবে মতবিনিময় করে থাকে বিএনপি। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এ বৈঠকটি অনুষ্ঠিত হলো।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক

আপডেট সময় ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি ঢাললো আওয়ামী লীগ কর্মী