ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 461

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (NCA) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ জব্দ করেছে। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে।

এনসিএ জানিয়েছে, বর্তমানে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে। এই তদন্তের আওতায় যুক্তরাজ্যে তার নামে থাকা একাধিক সম্পত্তিতে নিষেধাজ্ঞা (ফ্রিজ অর্ডার) আরোপ করা হয়েছে। ফলে তিনি এখন সেসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

আরও পড়ুন  গাজা সংকটে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার

সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি দাবি করেছেন, “আমি শেখ হাসিনার ছেলের মতো, তিনি জানেন আমি এখানে ব্যবসা করি।”

গত বছরের অক্টোবরে প্রচারিত আল জাজিরার ‘The Minister’s Millions’ শিরোনামের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের ৩৫০টিরও বেশি সম্পত্তি রয়েছে। এর মধ্যে লন্ডনের সেন্ট জনস উডে এক বিলাসবহুল বাসভবনের মূল্য ১ কোটি ১০ লাখ পাউন্ড (প্রায় ১৪.৮ মিলিয়ন ডলার)। সেই বাসায় গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারে তিনি দামি ব্র্যান্ডের পোশাক ও জুতার প্রতি নিজের আগ্রহের কথাও জানান।

চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা এই সাবেক মন্ত্রী কীভাবে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক লেনদেনের সর্বোচ্চ সীমা বার্ষিক ১২ হাজার ডলারের মধ্যে থেকে বিদেশে ৫০ কোটি ডলারেরও বেশি সম্পত্তি অর্জন করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে থাকা সম্পত্তির কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর ফাইলে দেননি বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ছাত্র আন্দোলনে বহু মানুষ নিহত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বিভিন্ন পর্যায়ে তদন্ত শুরু করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই যুক্তরাজ্যে চৌধুরীর সম্পত্তি জব্দের এই ঘটনা ঘটেছে।

এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস লন্ডন সফরে ছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ

আপডেট সময় ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (NCA) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ জব্দ করেছে। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে।

এনসিএ জানিয়েছে, বর্তমানে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে। এই তদন্তের আওতায় যুক্তরাজ্যে তার নামে থাকা একাধিক সম্পত্তিতে নিষেধাজ্ঞা (ফ্রিজ অর্ডার) আরোপ করা হয়েছে। ফলে তিনি এখন সেসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

আরও পড়ুন  জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই: যুক্তরাজ্য বিএনপির সভাপতি