ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 314

ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও নানা টালবাহানায় ইশরাক হোসেনকে এখনো মেয়র পদে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না।

আরও পড়ুন  মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস: বাংলাদেশিদের অবস্থান এবং অর্থনৈতিক প্রভাব

বিক্ষোভের কারণে গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক নেতা বলেন, “আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে, ইশরাক হোসেন বৈধভাবে নির্বাচিত মেয়র। কিন্তু এখনো তাকে শপথ না করিয়ে বেআইনিভাবে দায়িত্ব আটকে রাখা হয়েছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।”

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ‘ঢাকাবাসী’ ব্যানারে হাজারো মানুষ নগরভবনের সামনে মানববন্ধন করেন। পরে সমর্থকদের উপস্থিতি বাড়লে তা রূপ নেয় বিক্ষোভে। সেখান থেকেই ঘোষণা আসে লাগাতার অবস্থান কর্মসূচির।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

ইসির গেজেট প্রকাশের পর শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন ইশরাক হোসেন। তবে আইন মন্ত্রণালয়ের পরামর্শ না পাওয়ায় এখনও পর্যন্ত শপথের আয়োজন করা হয়নি বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা বলছেন, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরও শপথে দেরি করার অর্থই হলো জনগণের রায়ের অবমাননা। তাই এই অবস্থান কর্মসূচি চলতেই থাকবে যতদিন না ইশরাক দায়িত্ব পান।

নিউজটি শেয়ার করুন

মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও নানা টালবাহানায় ইশরাক হোসেনকে এখনো মেয়র পদে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না।

আরও পড়ুন  খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১