ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 405

ছবি সংগৃহীত

মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য (এমপি) হতে পারেন, সে ব্যবস্থার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও পড়ুন  ৭ম দিনে নাটোরে এনসিপির জুলাই পদ যাত্রা শুরু

রোববার (২০ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত ১৫ বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই গ্রামীণ পর্যায়ে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন পার্লামেন্টে যেতে পারেন, সে ব্যবস্থা করা হোক। গেজেট প্রকাশের আগে ও নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দিতে হবে যে, নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে। এতে পরবর্তীতে ইসিকে শাস্তির আওতায় আনা যাবে। অতীতে ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। আমরা বলেছি, এসব বিষয় তদন্ত করে আইনি নিষ্পত্তি করতে হবে।

২০ এপ্রিল ছিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। তবে এনসিপি গত বৃহস্পতিবার এ সময়সীমা নব্বই দিন বাড়ানোর আবেদন করেছে। এ আবেদনের পর নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির এটি ছিল প্রথম বৈঠক। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী সিইসির সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

আপডেট সময় ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য (এমপি) হতে পারেন, সে ব্যবস্থার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও পড়ুন  উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পৃক্ততা নেই : নাহিদ