ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 349

ছবি সংগৃহীত

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের স্মরণে সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। আজ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

২০০৯ সালের এই দিনে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কিছু বিপথগামী সদস্যের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নৃশংসভাবে নিহত হন। এটি বাংলাদেশের ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

আরও পড়ুন  চাকরিচ্যুত বিডিআর সদস্য ও স্বজনদের প্রতিবাদ

সরকারের এই সিদ্ধান্তে শহীদ সেনা পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, “শহীদ পরিবারের সদস্যরা অনেক বছর সংগ্রামের পর অর্ধেক যুদ্ধ জিতেছি, এই জাতীয় সম্মান আমাদের আত্মত্যাগের মূল্যায়ন।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রায়হানা ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, “এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হলে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান জানানো সম্ভব হবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, কর্তব্যবোধ এবং আত্মত্যাগের চেতনা সৃষ্টি করবে।”

এ বছরের পর থেকে ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে, যদিও এটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তবে সেনা সদস্যদের আত্মত্যাগকে সম্মান জানাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্ত শহীদ সেনা পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং দেশবাসীকে তাঁদের ত্যাগের স্মরণ করিয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষিত

আপডেট সময় ০৭:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের স্মরণে সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। আজ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

২০০৯ সালের এই দিনে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) কিছু বিপথগামী সদস্যের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নৃশংসভাবে নিহত হন। এটি বাংলাদেশের ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ রাষ্ট্র  – প্রধান উপদেষ্টা 