ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
শাহবাগে অবরোধ

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও স্বজনদের প্রতিবাদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 360

ছবি সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত, মামলার পুনঃতদন্ত, পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ হয়েছে। দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী পরিবার ও চাকরিচ্যুত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ ১৪ বছরেও তাঁরা ন্যায়বিচার পাননি। চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও পুনর্বাসন ছাড়া তাঁদের জীবনে স্থিতিশীলতা ফিরবে না। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তার নির্মম মৃত্যু ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে কয়েক হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়। বিক্ষোভকারীরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং দাবিগুলো পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ রাষ্ট্র  – প্রধান উপদেষ্টা 

নিউজটি শেয়ার করুন

শাহবাগে অবরোধ

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও স্বজনদের প্রতিবাদ

আপডেট সময় ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত, মামলার পুনঃতদন্ত, পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ হয়েছে। দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী পরিবার ও চাকরিচ্যুত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ ১৪ বছরেও তাঁরা ন্যায়বিচার পাননি। চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও পুনর্বাসন ছাড়া তাঁদের জীবনে স্থিতিশীলতা ফিরবে না। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তার নির্মম মৃত্যু ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে কয়েক হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়। বিক্ষোভকারীরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং দাবিগুলো পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন  ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষিত