ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

গণমানুষের সেবাই ক্ষমতার মূল লক্ষ্য হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 443

ছবি: সংগৃহীত

রাজপথ আমাকে শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শোষিতের অধিকার রক্ষা করতে হয়,” বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রোফাইল ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ছাত্রজীবনে ক্ষমতার দুঃশাসন, বৈষম্যের দেয়াল আর নিপীড়নের বাস্তবতা দেখে তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশে ন্যায়ের সমাজ গড়ার জন্য লড়াই করবেন।

আরও পড়ুন  স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া কলরেকর্ড প্রচার

তিনি বলেন, “চব্বিশে আমাদের শহীদদের যে সংগ্রাম ছিল, তা শুধু অতীতের ইতিহাস নয়, বরং আমাদের ভবিষ্যৎ রক্ষার পবিত্র দায়িত্ব। এই লড়াই এখনো চলছে, চলবে।”

আসিফ মাহমুদ মনে করেন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানেই জনগণের জন্য কাজ করা। তিনি বলেন, “এই দেশের কৃষকের ক্ষেত থেকে শহরের শ্রমিকের কোলাহলে, মেহনতি মানুষের স্বপ্নে আমি দেখি নতুন বাংলাদেশ। সত্যিকারের গণতন্ত্র কায়েম করতে হলে ক্ষমতাকে জনতার হাতিয়ার করতে হবে, নিপীড়নের নয়।”

তিনি আরো বলেন, “ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করবে আমাদের ঐক্য আর আমাদের সংগ্রাম। বাংলাদেশ বদলাবে, পরিবর্তন আসবেই। আমাদের কণ্ঠ কখনো দমবে না, কারণ ন্যায়ের জন্য লড়াই করাই আমার রাজনীতি, আমার অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

গণমানুষের সেবাই ক্ষমতার মূল লক্ষ্য হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০৫:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

রাজপথ আমাকে শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শোষিতের অধিকার রক্ষা করতে হয়,” বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রোফাইল ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ছাত্রজীবনে ক্ষমতার দুঃশাসন, বৈষম্যের দেয়াল আর নিপীড়নের বাস্তবতা দেখে তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশে ন্যায়ের সমাজ গড়ার জন্য লড়াই করবেন।

আরও পড়ুন  যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক