চিকিৎসায় বিদেশমুখিতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় ০২:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 23
চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার সার্জারি বিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমে এসেছে। দেশের চিকিৎসাসেবার মান আরও বাড়ানো গেলে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি বলেন, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত—সব শ্রেণির মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন বিবেচনায় নিয়ে সরকার পরিকল্পনা করছে।
জাহিদ হোসেন আরও বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করা হয়েছে।
এ সময় চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের মাসিক ভাতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।





















