ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ায় অধঃপতন: সমাজকল্যাণ মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার কারণেই নানা ধরনের অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার ঘাটতি তৈরি হলে কোনটি ভালো আর কোনটি মন্দ, এই মৌলিক পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্য অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। তবে অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে শিশুরা শিক্ষাজীবন শেষ করার আগেই ঝরে পড়ছে।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সমাজের প্রতিটি স্তরে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ায় অধঃপতন: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৭:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার কারণেই নানা ধরনের অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার ঘাটতি তৈরি হলে কোনটি ভালো আর কোনটি মন্দ, এই মৌলিক পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত