ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানুষের চাওয়া অনুযায়ী আইন করবে সরকার: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ বা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি যাতে কোনো ব্যক্তির সম্মানহানি না ঘটে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।

আরও পড়ুন  ইসরায়েলের সমালোচনায় মার্কিন সরকারের পদক্ষেপ: জাতিসংঘ দূতের ওপর নিষেধাজ্ঞা

তিনি বলেন, নতুন আইন প্রণয়নের বিষয়ে এরই মধ্যে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। মানুষের চাহিদা ও মতামত বিবেচনায় রেখেই আইনটি সংশোধন করা হবে।

মো. আসাদুজ্জামান আরও জানান, অনলাইনে কেউ যেন সাংবাদিকতার নামে অপতথ্য ছড়াতে না পারে, নতুন সাইবার সুরক্ষা আইনে সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

মানুষের চাওয়া অনুযায়ী আইন করবে সরকার: আইনমন্ত্রী

আপডেট সময় ০১:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ বা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি যাতে কোনো ব্যক্তির সম্মানহানি না ঘটে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।

আরও পড়ুন  নতুন সরকারের শপথ অনুষ্ঠিত