শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 37
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা বসে।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করছেন। এ বৈঠককে বর্তমান সরকারের মেয়াদে সবচেয়ে বড় একনেক সভা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।























