ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
শিরোনাম :

গ্যাস-বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 9

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাসের সংকট আজকের তৈরি নয়, এটি দীর্ঘদিনের সমস্যা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (৩১ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরীফুল আলম বলেন, গত ১৭ বছর বিভিন্ন জায়গায় ‘শতভাগ বিদ্যুতায়ন’ লেখা সাইনবোর্ড দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এগুলো ছিল শুভঙ্করের ফাঁকি।

আরও পড়ুন  সহসাই কমছে না গ্যাস সংকট, সুযোগে বেড়েছে বৈদ্যুতিক চুলা ও কুকারের দাম

তিনি অভিযোগ করে বলেন, আগের সরকার বিদ্যুতের স্থায়ী সমাধান না করে কুইকরেন্টালের মাধ্যমে বিশেষ ব্যক্তিদের সুবিধা দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বর্তমান সরকার জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দিতে স্থায়ী সমাধানের পরিকল্পনা করছে।এজন্য কিছুটা সময় প্রয়োজন।

মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক এখন আইনশৃঙ্খলার সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, দেশের অর্জন নষ্ট করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে এবং কোনো ধরনের অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সেজন্য সরকারকে সহযোগিতা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গ্যাস-বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ ও গ্যাসের সংকট আজকের তৈরি নয়, এটি দীর্ঘদিনের সমস্যা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার (৩১ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরীফুল আলম বলেন, গত ১৭ বছর বিভিন্ন জায়গায় ‘শতভাগ বিদ্যুতায়ন’ লেখা সাইনবোর্ড দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এগুলো ছিল শুভঙ্করের ফাঁকি।

আরও পড়ুন  মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু