ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ছয় জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন  ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত

পরে বিজিবির সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। ফলে ওই ছয়জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেননি।

১৬ বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ছয়জন ভারতের ভূখণ্ডেই অবস্থান করছেন। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ছয় জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

আপডেট সময় ১২:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন  'অপারেশন ইগল হান্ট' মামলায় চাঁপাইনবাবগঞ্জে আ' লীগ নেতা গ্রেফতার