ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 629

ছবি সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নেওয়া দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত দিয়েছে। ফেরত দেওয়া বাংলাদেশিরা হলেন বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) এবং পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা মামা-ভাগিনা।

শুক্রবার রাত দুইটার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন  শীর্ষে সৌদি আরব, দেশে এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় বিএসএফ ওই দুই বাংলাদেশিকে ধরে নেয়। পরে বিজিবির আহ্বানে বিএসএফ তাদের ফেরত দিতে সম্মত হয়।

ইমন ও সাজেদুলের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, বিএসএফ তাদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করেনি। দেশে ফিরে যাওয়ার পর তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নেওয়া দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত দিয়েছে। ফেরত দেওয়া বাংলাদেশিরা হলেন বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) এবং পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা মামা-ভাগিনা।

শুক্রবার রাত দুইটার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন  তানভীরের স্পিন ঘুর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ