ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সাংবাদিকদের সাধারণ দৃষ্টিতে নয়, ‘মাইক্রোস্কোপের চোখে’ ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করতে হবে। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা উচিত নয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, ‘আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।’

আরও পড়ুন  যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা

তিনি বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থের মাধ্যমে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মাধ্যমে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির মধ্যে রাখার লক্ষ্যেই সাংবাদিকতার জন্ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। তবে অর্থ-বিত্তের পেছনে ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার যেমন দেশ পরিবর্তনের চেষ্টা করবে, তেমনি সাংবাদিকদেরও তাদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। সেই পরিবর্তন হতে হবে জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে।

সরকার নিজেদের শুধরে নিতে চায় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সেই প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সরকার ও সাংবাদিকরা হাতে হাত রেখে অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার সেসব করার উদ্যোগ নেবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সাংবাদিকদের সাধারণ দৃষ্টিতে নয়, ‘মাইক্রোস্কোপের চোখে’ ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করতে হবে। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা উচিত নয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, ‘আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।’

আরও পড়ুন  সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী